ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় দঁড়িতে ঝুলন্ত অবস্থায় মোফাস্সেল বাবু (২৫) নামের এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টায় পৌর শহরের মেড্ডার শশ্মান ঘাট এলাকার তিতাস নদীর পাড়ে এ ঘটনা ঘটে। মুফাস্সেল সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি জেলা শহরের মেড্ডা এলাকায় বসবাস করেন ।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফজর নামাযের সময় মোফাসেসলকে এক ব্যাক্তি ফোন করে। পরে ঘুম থেকে ওঠে অটোরিক্সা নিয়ে বের হয়। তার ঘন্টা-খানেক পরে মেড্ডার শশ্মান ঘাটের তিতাস নদীর পাড়ে একটি কড়ই গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে মোফাস্সেলের মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। তবে পরিবারে দাবী, তাকে ডেকে নিয়ে মেরে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments