রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের নব গঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে এক বৃদ্ধা গলায় দরিদিয়ে ফাঁসিতে ঝুলে মৃত্যু বরন করেছে। আজ শুক্রবার ভোর সময় মধ্যনগর সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের হরিপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ঐগ্রামের মৃত দীরেশ সরকারের পুত্র প্রভাত সরকার(৬৭)। পারিবারিক সূত্রে জানা যায় প্রতিদিনের মতো তার নিজ বসত ঘরে রাতে শুইতে যান এবং ভোর সময় নিহতের স্ত্রী স্বামী প্রভাত সরকারকে বিছানায় না দেখতে পেয়ে স্ত্রী রমা রানী খোঁজাখুঁজি করতে থাকেন।এরপর বাড়ির সম্মুখে ছোটভাই সুখময় সরকার(কাচা মনির) একটি টিনের চালের পাকা ঘরের বারান্দায় বর্গার সাথে সাদা নতুন রশ্মি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।নিহত বৃদ্ধা প্রভাত সরকার ছাতক সিমেন্ট কারখানায়(অবঃ)প্রাপ্ত কর্মী ছিলেন।প্রায় ৩বছর পুর্বে স্ট্রোক করে অনেকটা শারীরিক অসুস্থ্য হন। তিনি হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নারী রমা রানী দাসের স্বামী।এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন-খবর পেয়ে আমি নিজে সেখানে উপস্থিত হই।অনুসন্ধানে আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পোষ্ট মডামের জন্য সুনামগঞ্জ পাটানো হচ্ছে। রিপোর্ট পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments