জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক শায়লা আলম আশাকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা আলম আশাকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩৬ মাসের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্বে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।
উল্লেখ্য যে, গত ৩০ শে আগস্ট সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে আইন ও বিচার বিভাগের সভাপতি নিয়োগ দেওয়া হয়। কিন্তু তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। তাই অ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্যাটিউটের ৯(১) ধারা বলে বিভাগের পরবর্তী জৈষ্ঠ্যতম শিক্ষক সহযোগী অধ্যাপক অধ্যাপক শায়লা আলম আশাকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments