বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ডাকসুর প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে এবং হল সংসদের প্রার্থীরা নিজ নিজ হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
আজ মঙ্গলবার প্রথম দিনে ডাকসুর বিভিন্ন পদে প্রার্থী হতে ইচ্ছুক ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাঁদের মধ্যে সহসভাপতি পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১ জন এবং ৪ জন সদস্য পদে ফরম নিয়েছেন।
নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া ভোটার তালিকার আপত্তিগুলো নিষ্পত্তি কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন ১৫৭ জন ভোটার।
এ তালিকা সব হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৪১ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৮৪ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৩৪ জন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন।
ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ২৯৫ জন, কবি জসীমউদ্দীন হলে ১ হাজার ৩০৩ জন, জগন্নাথ হলে ২ হাজার ২২২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১ হাজার ৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৪৯ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, সূর্য সেন হলে ১ হাজার ৪৯৯ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৭৭ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০২ জন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments