রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::সুনামগঞ্জের মধ্যনগরে পৃথক-পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চিহ্নিত ৬ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর এলাকা থেকে মাদকসহ ওই কারবারিদেরকে গ্রেপ্তার করে মধ্যনগর থানা পুলিশ।
ধৃত মাদককারবারিরা হলেন, উপজেলার চান্দালীপাড়া গ্রামের ছাবির মিয়ার ছেলে সাদিকুল (৫০), একই গ্রামের রশিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৮), আলী হোসেন (৩৫) ও পাশের হামিদপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে মাহাবুব (২২), একই গ্রামের সুমন মিয়ার ছেলে শাকিল মিয়া(২২), ও লালচান মিয়ার ছেলে মিঠুন মিয়া ২০)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল হক বলেন, ধৃত আসামিরা দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে তারা এলাকায় মদ-গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। আমরাও ওই চক্রটিকে মালসহ গ্রেপ্তারের জন্য বিভিন্ন সোর্স নিয়োগ করে চেষ্টা চালিয়ে আসছিলাম।
এ অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে চান্দালীপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদিকুল ও পাশের হামিদপুর গ্রামের শাকিল মিয়ার বাড়িতে মাদকের চালান আসছে এবং তারা বাড়িতে রেখেই এসব মাদক বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দুই গ্রামে পৃথক অভিযান পরিচালনা করি। এসময় সাদিকুলের বাড়ি থেকে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়। পাশাপাশি একই সময়ে পাশের হামিদপুর গ্রামের শাকিল মিয়ার বাড়ি থেকে আরো ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
ওসি আরো বলেন, ধৃত মাদক ব্যবসায়ীদের নামে ওইদিন সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments