প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে গিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি সেখানে পৌঁছান। পরে বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র সুরা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। উপস্থিত নেতাকর্মীরাও দূর থেকে শ্রদ্ধা জানান।
এর আগে বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার শপথ গ্রহণের পর পর্যায়ক্রমে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সরকারি কার্যক্রম শুরু করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments