কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে অতিরিক্ত ইলিশ বহনকারী কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাস খালে পরে পর্যটক ও ব্যবসায়ীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কচ্ছপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসাপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই রাতই বাসটি খাল থেকে উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা এক্রপ্রেস ( ঢাকা-মেট্রো-ব-১৫- ৩৫৬৫) নামের বাসটি ধারন ক্ষমতার চেয়ে বেশি ইলিশ মাছ ও অন্তত ২০ জন যাত্রী নিয়ে রাত ৯ টার দিকে কুয়াকাটা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিছু পথ যেতে না যেতেই কচ্ছপখালী এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, নাটোরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
আহত বাদল শেখ বলেন, এ পরিবহনটিতে অতিরিক্ত মাছ বোঝাই ছিল। মোর অতিক্রমের সময় এ দূর্ঘটনার শিকার হয়।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, খবর শুনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৩ জন যাত্রী আহত হয়েছে। আহতদের চিকিৎসা সেব দেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments