উজিরপুর প্রতিনিধিঃ আর্থিক অভাব অনটনের কারনে চরম হতাশাগ্রস্থ হয়ে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সদস্য শাওন চক্রবর্তী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
২২ জুন রবিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন চক্রবর্তী (৩২) সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
মৃত শাওন চক্রবর্তী উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যান সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায় আর্থিক অভাব অনটনের সংসারে এক পুত্র সন্তানের জনক শাওন চক্রবর্তী বেশ কয়েকদিন থেকে চরম হতাশাগ্রস্থ ছিলেন।
গত কয়েকদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে শাওন তার আত্মহত্যার জন্য পরিবারের কেউ দায়ী নয়; তার শিশু ছেলের ভবিষ্যত নিয়ে চরম হতাশাগ্রস্থ মর্মে একটি পোস্ট করেন। বিষয়টি সবার নজরে আসার পর তাকে পরিবারের সদস্য ও সহকর্মীরা অনেক বোঝানোর পর ফেসবুক পোস্টটি ডিলেট করা হয়।
এরপর২১ জুন শনিবার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রবিবার ভোরে সে মৃত্যুবরণ করেন।
শাওন চক্রবর্তীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে সহকর্মী, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাবেক প্রেসক্লাবে সভাপতি আঃ রহিম সরদার সহ সাংবাদিকবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments