ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশে গতকাল রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ মহাসড়ক জুড়ে সাড়াশি অভিযান চালিয়েছে। এসময় হাইওয়ে পুলিশ মহাসড়কের আশুগঞ্জ, বিশ্বরোড, কুট্টাপাড়া, শাহবাজপুর, বিজয়নগর, চান্দুরা, ইসলামপুর, সাতবর্গ এলাকায় টহল বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ৮০ টি সিএনজি গ্যাস চালিত সিএনজি, বিভারটেক আটক করা হয়। নিষিদ্ধ থাকা সত্বেও মহাসড়কে দাপিয়ে বেড়ানো থ্রি হুইলার সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইক ও বিভারটেক মহাসড়কে চলাচলের সময় আটক করে ব্যবস্থা নেয়া হচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে মামলা দায়ের করছে। সড়ক পরিবহন আইন ২০১৮অনুসারে নির্দেশ অমান্যকারী প্রতিটি গাড়িকে মামলার মাধ্যমে দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
এদিকে থ্রি- হুইলার মহাসড়কে চলাচল বন্ধের লক্ষ্যে প্রচারণা, কমিউনিটি পুলিশিং সভা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করে জনগণকে সচেতন করাসহ মহাসড়কে চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, মহামান্য হাইকোর্ট ও সরকার থ্রি-হুইলার পরিবহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে। অভিযান চালিয়ে ৮০টি গাড়ি আটক করেছি। এসব যানবাহন কোন অবস্থায় মহাসড়কে চলাচল করতে না পারে সে জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments