ডেস্ক রিপোর্ট : দেশে কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। দেশের ভোমরা ও সোনামসজিদ স্থল বন্দর দিয়ে এসকল কাঁচা মরিচ আমদানি হচ্ছে।
আজ ভোমরা স্থল বন্দর দিয়ে দুই ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরো ১২টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে এসকল কাঁচা মরিচ আমদনি করছে।
এছাড়া, সোনামসজিদ স্থল বন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ মেটিক টন কাঁচা মরিচ আমদানি করছে। এরমধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং ১৫০ মেট্রিক টন, মেসার্স গোন্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু করছে, যা আগামীকাল ১০ আগস্ট বাংলাদেশে প্রবেশ করবে।
সরকার কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments