ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ফুলতলা উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্কের সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার গতকাল মঙ্গলবার ছিলো সমাপনী দিন। ফুলতলা উপজেলার বিআরডিবি হলরুমে সমাপনী অনুষ্ঠানে ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামীলীগ নেতা বেগম শামসুন্নাহার, ইউপি সদস্য ইয়াসমিন খান, উদ্ভাবনী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মারিয়া আক্তার মেরী, কাঁরুকথা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর জাহান প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments