স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ'র মুখপাত্র অধ্যক্ষ চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগের চেস্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ( ৬ মে ) সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।
চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ।
গত সপ্তাহের বুধবার চিন্ময় দাসেকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত । পরে স্থগিত আদেশ প্রত্যাহার করে নিয়ে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য দিন ধার্য করা হয়।
এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় সোমবার (৫ মে) চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।
মামালার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়ালি শুনানি শেষে এ আদেশ দেন। মামলার শুনানিকালে চিন্ময় দামকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।
এছাড়া চট্টগ্রাম পুলিশের কাজে বাধা-ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে করা আরও চারটি মামলায় আজ (৬ মে) চিন্মং দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত।
২৫ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রদ্রােহ মামলায় চান্ময় দাসকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ থেকে আটক করা হয়।
চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।
গত ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments