দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি গঠিত

প্রকাশ : 08 Sep 2024
দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি গঠিত

ডেস্ক রিপোর্ট: দেশ পুনর্গঠনের লক্ষ্যে  জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের মাধ্যমে ৫৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।


গঠিত কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবি পার্টির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।তার আগে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নাগরিক কমিটির সদস্য সচিব আফতার হোসেন ছাত্রশক্তির আহবায়ক। তিনি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক।

কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে। কমিটি ঘোষণার পর মুখপাত্র ঘোষণা করেন অচিরেই সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায় ছাত্র-জনতার অভ্যূত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবেন।

সম্পর্কিত খবর

;