স্টাফ রিপোটার: আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা নির্যাতিত, হামলার শিকার এবং কারাগারে থাকা নেতাদের পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে বিএনপি নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা দেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলী।
এসময় তার সাথে ক্ষেতলাল উপজেলা সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আতাউল খান আব্বাসী, আক্কেলপুর উপজেলা বিএনপির আহবায়ক জামশেদুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, কালাই উপজেলা আহবায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহবায়ক মওদুদ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্বাস আলীসহ নেতারা কারাগারে থাকা নেতা সাবেক ছাত্রনেতা মো. শাহিন, আক্কেলপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা মায়া, আক্কেলপুর পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল, আক্কেলপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুবদল নেতা মজনু মেম্বার, রুকিন্দীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাহাঙ্গীর, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সদস্য পিন্টু, রুকিন্দীপুর ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, স্থানীয় বিএনপি কর্মী বাটুল মিয়া, মো: রিপন, মাসুদুর রহমান, জিল্লুর রহমান, গুপিনাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মো. রিপন, ২ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ইয়াছিন, গুপিনাথপুর ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিক, সোনামুখি ইউনিয়ন সাদেক সরদার, ১নং ওয়ার্ড রায়কালী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রোস্তম আলী সাখিদার, ৮ নং ওয়ার্ড সভাপতি রায়কালী ইউনিয়ন, রায়কালী ইউনিয়নের কৃষক দলের ফেরদৌস সাবেক সভাপতি মো. ফেরদৌস, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফজলুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়াসহ অত্র এলাকার কারাবন্দী ও আহত নেতাকর্মীদের বাড়ীতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকা পরিবারের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং আহতদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আস্বস্ত করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments