জাকির হোসেন আজাদী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই২০২৩) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজা হয়।
জানাযায় বিএফইউজের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে মরহুমের ছেলে প্রফেসর ড. সাদিক হাসান বক্তব্য রাখেন। তাছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও জ্যেষ্ঠ সাংবাদিকরা শাহজাহান মিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, সাংবাদিকদের দাবি-দাওয়া নিয়ে শাহজাহান মিয়া সব সময় তৎপর ছিলেন। তিনি দীর্ঘদিন সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে আমরা সৎ, যোগ্য ও নির্ভীক একজন সহকর্মী হারালাম।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সাংবাদিক নেতারা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাছাড়াও বিভিন্ন সংগঠন তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গতকাল বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসায় মারা যান প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।
তিনি ১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দ্য পিপল’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশ নেন। ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগদান করেন তিনি।
তিনি ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ৮ বছরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পাঁচবার সভাপতি এবং ১৯৮৪ ও ১৯৮৫ সালে দুই দফা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন তিনি।
আজ বিকেলে তাঁর মরদেহ মুন্সিগঞ্জের লৌহজংয়ের কাজিরগাঁওয়ের খিদিরপাড়া গ্রামে নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments