ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে সংলাপের বিষয়ে বিএনপি এখনো কোনো চিঠি পায়নি। চিঠি পেলে জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দাতব্য সংস্থা অর্পনের পক্ষ থেকে দারিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির বিথিকা বিনতে হোসাইন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সিদ্ধান্ত ছিল কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না। সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সুতরাং আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেইনি।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই কমিশনের মেয়াদ। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই গত সোমবার (২০ ডিসেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিনের সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি। বুধবার হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments