বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ ও বন সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা পাশে থাকবে। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে আজ ২১ মার্চ ২০২৫ শুক্রবার স্মৃতি চিরন্তন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ এবং পরিবেশ সংসদের সহযোগিতায় আরবরিকালচার সেন্টার এই অনুষ্ঠান আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বন ও খাদ্য’।
আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং কর্নেল (অব:) মো. জাকারিয়া হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন সংরক্ষণে আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, গাছের পাতা পোড়ানো ও আতশবাজি বন্ধ এবং প্লাস্টিক বর্জন কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বনায়ন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সম্মিলিতভাবে কাজ করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
এর আগে, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে বনায়ন কর্মসূচির অংশ হিসেবে স্মৃতি চিরন্তন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। আলোচনা পর্ব শেষে স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments