ভোলা প্রতিনিধি॥ ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দের কিলোমিটার দেড় মিটার নিষিদ্ধ জাল ও ১ হাজার টি খুটি কেটে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার হাকিমদ্দিন ঘাট হয়ে মেঘনা নদীর বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী হাসাননগর এলাকার রবুর চর হতে পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহর নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ সহ কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ বলেন, মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ ধারা অনুযায়ী ছোট ফাসের বেহুন্দি জাল, চরঘেরা জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা উপস্থিতে যৌথভাবে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। বেহুন্দি, মশারী, চরঘেরা জালে মাছের ডিম, অতি ছোট মাছসহ যা জালে ঢোকে সব আটকা পড়ে যায়। এতে করে প্রচুর পরিমান ক্ষতি করে মৎস্য সম্পদের। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার জন্যই আমাদের এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments