জাতির ক্লান্তিলগ্নে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে : সালাম

প্রকাশ : 14 Apr 2023
জাতির ক্লান্তিলগ্নে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে : সালাম

স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক, চেতনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আজ দেশের মানুষের অধিকার হারিয়ে গেছে, মানুষের স্বাধীনতা নেই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার বিকেলে শান্তিনগরস্থ আব্দুস সালামের নিজ বাসভবনে "চেতনায় বাংলাদেশ" কতৃক আয়োজিত ইফতার মাহফিলে আব্দুস সালাম প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
এসময় সাবেক সংসদ সদস্য আব্দুল রহিম মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

সংগঠনের কার্যকরী সভাপতি বাবর আলী রানী বাবুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদের সঞ্চালনায় সহ সাংগঠনিক সম্পাদক আসিফ ইমামের সার্বিক ব্যবস্হাপনায় ইফতার মাহফিলে চেতনা বাংলাদেশের কমিটির সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;