বিজয় রায়, রানীশংকৈলে (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা,এ প্রতিপাদ্য সামনে রেখে, ৩ দিন ব্যাপী,
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৮ মে মঙ্গলবার বিকালে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনার সভা, ৩দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, প্রধান শিক্ষক কুশমত আলী, প্রধান শিক্ষক ধরনী প্রসাদ ও মেরিনা খাতুন,সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম,অমল কুমার রায়, নীপা,কুলসুমা বেগম। এছাড়াও অনুষ্ঠানে প্রধান শিক্ষকগন সহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments