সিংড়া (নাটোর) প্রতিনিধি: সুশান্ত সরকার পেশায় স্বর্ণকার। সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার বাসিন্দা তিনি। বাড়ির চাহিদা মেটাতে বিয়াস বাজার থেকে কেনেন দুটি রুই মাছ। ওজন ছিল তিন কেজি। বাড়িতে বাজার পাঠানোর পর একটি মাছের পেটে মিললো সোনার চেইন। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, সোমবার সকাল ৮টার দিকে ওই মাছ কিনে বাসায় পাঠাই। মাছগুলো রান্নার জন্য রেডি করার সময় ওই চেইন পাওয়া যায়। ওই চেইনটি ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।
সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, মাছ দুটি বাসায় পৌঁছার পর ছেলের বউ ১১টার দিকে আঁশ তুলে পিস করে। পরে পরিত্যাক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পাই।
স্থানীয় অধিবাসী সৈয়দ ও জুলহাস কায়েম বলেন, বইয়ে পড়া গল্প যেন বাস্তব হয়ে ধরা পড়েছে। ঘটনাটি আমাদের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments