স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট এবং বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের মানুষের হাতে টাকা নেই। রমজানের আগে থেকেই দ্রব্যমূল্য উর্ধগতির কারণে বাজার উত্তপ্ত। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যায় বেড়েছে কয়েকগুন। এমন বাস্তবতায়, দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিং এর মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার। দেশের মানুষের কষ্ট দূর করতেই আমরা রাজনীতি করছি। গণমানুষের কল্যাণেই আমাদের রাজনীতি।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীর কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব, গোলাম মেহাম্মদ রাজু, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক সারা শাওলিন দিশা, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রিমা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments