ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘মদ ও গাঁজা বিষয়ক বোর্ড’ ঘোষণা দিয়েছে, প্রাপ্তবয়স্ক যে কোন ব্যক্তি করোনাভাইরাসের টিকা নিলে বিনামূল্যে গাঁজার একটি ‘জয়েন্ট’ দেওয়া হবে। টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে শুরু হওয়া এই প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘জয়েন্ট ফর জ্যাবস’ (টিকার বিনিময়ে জয়েন্ট)। আগামী ১২ জুলাই পর্যন্ত ওয়াশিংটনের বাসিন্দারা এই সুযোগ পাবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আগামী ৪ জুলাই। তার আগেই ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনিকে অন্তত করোনার এক ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু দেশটিতে টিকা নেওয়ার গতি ক্রমশ কমে আসছে। এমন অবস্থায় নেওয়া হচ্ছে অভিনব এমন নানা পদক্ষেপ।
ওয়াশিংটনে মানুষের মধ্যেও টিকা নিতে অনীহা দেখা দেওয়ায় অন্যান্য রাজ্যের মতো সেখানকার লিকার ও ক্যানাবিস বোর্ড (এলসিবি) এমন ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়ে তারা জানায়, টিকা নিলে বিনামূল্যে পাওয়া যাবে গাঁজার একটি জয়েন্ট। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিনন্দনসূচক এই উপহার দেওয়া হবে না। সীমিত সময়ের জন্য থাকছে বিশেষ এই অফার।
কোভিড টিকা নেওয়ায় মানুষের অনীহা দূর করতে অভিনব পন্থা বের করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। তাই একের পর এক রাজ্য এমন প্রচারণা শুরু করেছে। টিকা নিলে পাওয়া যাচ্ছে বিয়ার, নগদ অর্থ, স্পোর্টস টিকিট, মিলিয়ন ডলার লটারি, বিনামূল্যে চাইল্ডকেয়ার সুবিধা, কর্মচারীদের সবেতন ছুটি। এমনকি কোনো রাজ্যে তো টিকার বিনিময়ে বন্দুক দেওয়ার প্রচারণাও শুরু হয়েছে।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments