ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ইউপিডিএফের আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসী কর্তৃক সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চার সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫), সংবাদ মাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস (ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস) উপলক্ষে “অবিলম্বে পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণের দাবিতে” খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে আজ ইউপিডিএফের নির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল। সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থল চেঙ্গী স্কোয়ারে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নিয়ে থাকা ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালায়। তারা সমাবেশে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে পূর্ণমুখী চাকমা (৫৩), স্বামী- মৃত শরবিন্দু চাকমা নামে এক নারী আহত হন। তার বাড়ি পেরাছড়া এলাকায়। ঘটনাস্থলের পাশে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে।
অপরদিকে, আজ সকালে দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি থেকে সমাবেশে আসার সময় পথে পথে সন্ত্রাসীরা বাধা দেয় এবং লোকজনকে বহনকারী গাড়ি আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দেয়।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছরের এই দিনে শিক্ষার্থী-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও পাহাড় এখনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বহাল রয়েছে। এখনো সেনা-প্রশাসনের মদদে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা জনগণের ন্যায্য আন্দোলন দমনে তৎপর রয়েছে। আজকের পুলিশের সামনে সমাবেশে হামলা তারই দৃষ্টান্ত। এ হামলার দায় ইউনূস সরকার কোনভাবেই এড়াতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments