স্টাফ রিপোর্টার: মার্কিন মদদে আন্তর্জাতিক আইন-নিয়মনীতি লংঘন করে ইরানে ইসরাইলের হামলা এবং ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে আজ ২১ জুন ২০২৫ শনিবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, কেন্দ্রীয় বর্ধিত ফোরামে সদস্য আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় বর্ধিত ফোরামে সদস্য খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৩ জুন ২০২৫ সালের ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক রীতি নীতি উপেক্ষা করে ব্যাপক হামলা শুরু করে। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই হামলায় এ পর্যন্ত প্রায় ৩০০ জন ইরানী মানুষ প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, ইরান বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার, পরমাণবিক বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। তারা খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছে। আর এই হামলায় মদদ যোগাচ্ছে সাম্রাজ্যবাদের শিরোমণি মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরান খালি করার জন্য ট্রাম্পের ঘোষণা সারা বিশ্বের শান্তিকামী মানুষকে হতবাক করেছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, হামলা করছে সিরিয়া ও ইয়েমেনে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থাৎ গোটা বিশ্বজুড়ে এক যুদ্ধের দামামা বেজে উঠছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এ অভিযোগে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল হামলা শুরু করে। এর আগে ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদীরা ইরাকে গণবিধ্বংসী অস্ত্র ও পারমাণবিক অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ এনে একযোগে ইরাক আক্রমণ করে লাখ-লাখ মানুষকে হত্যা করে, দেশটিকে ধ্বংস করে, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। পরে তাদের অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। লিবিয়াতেও একই মিথ্যাচার করে প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যা করেছে। আফগানিস্তানে একই কাজ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দেশটির অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এখন যুদ্ধের মাধ্যমে তাকে নিশ্চিহ্ন করতে চায়।
নেতৃবৃন্দ অবিলম্বে ইরানে হামলা বন্ধ ও ফিলিস্তিনে গতহত্যা বন্ধের দাবি জানান এবং সাম্রাজ্যবাদী ও জায়নবাদী ইসরায়েলি ফ্যসিস্টদের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে গণতন্ত্রকামী মানুষের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একি সাথে ইরানে যুদ্ধবিরোধী লড়াকু জনগণের সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments