স্টাফ রিপোটার: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা। মন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ। ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।
আজ বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে 'ভূমি সেবার সহজীকরণ ও হয়রানিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান এবং সুপারেক্স লেদার লিমিটেডের পরিচালক আব্দুল করিম ভূঁইয়া। খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ডিআরইউর সভাপতি শুকুর আলী, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ খুলনা জেলা সাংবাদিক ফোরামের সদস্য এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ প্রমুখ।
সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (Fourth Estate) উল্লেখ করে এসময় ভূমিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ভূমি বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা এবং অ্যাডভোকেসি দ্বারা গণমাধ্যমের মাধ্যমে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আহবান জানান।
ভূমিমন্ত্রী এসময় আরও বলেন, উন্নয়ন যোগাযোগ ও সংবাদ যেমন নাগরিক সচেতনতা বৃদ্ধি করে, সেই সাথে বৈদেশিক বিনিয়োগে ইতিবাচক ভূমিকা পালন করে সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে।
মন্ত্রী এসময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গঠনমূলক সমালোচনা করে বিভিন্ন অনিয়ম তুলে ধরে সমাজে ইতিবাচক ভূমিকা পালন করার ব্যাপারে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকার ব্যাপারে আলোকপাত করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments