স্টাফ রিপোর্টার: স্মার্টফোন কিনে ঈদ উপহার হিসেবে ৫ লাখ টাকা পেলেন এক ক্রেতা। ঈদুল আজহাকে ঘিরে শুরু হওয়া 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইনের আওতায় প্রথম দফায় ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। ৫ লাখ টাকা ছাড়াও উপহার হিসেবে তাদের দেওয়া হয় মাল্টি ডোর রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট তারকা তামিম ইকবাল খান।
গত ৭ মে থেকে শুরু হয় দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমির 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইন। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় মেগা পুরস্কার হিসেবে থাকছে নগদ ৫ লাখ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার সহ মোট ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় ৫ জন বিজয়ী জিতে নিলেন এ মেগা পুরস্কার।
ক্যাম্পেইনটিতে প্রথম পুরস্কার পেয়েছে মো. আলামিন খান। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা। মোসা. আসমা আক্তার ও মো. আকাশ কাজী এই দুজন পেয়েছেন মাল্টি ডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি পেয়েছেন এয়ার কন্ডিশনার।
সম্প্রতি শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তামিম ইকবাল বলেন, ‘ঈদকে সামনে রেখে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। দেশে চলমান অস্থিরতার মধ্যে এ ধরনের ক্যাম্পেইন সাধারণ মানুষের ভেতর আনন্দের বার্তা নিয়ে এসে ঈদের খুশি বাড়িয়ে দেয় বহুগুণ’।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments