স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর আয়োজনে ‘বাংলাদেশের উপকূলীয় পরিবেশ’ বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টে ‘বাংলাদেশের হাওর, নদী ও বিল : সমস্যা ও প্রতিকার’ বিষয়ের উপর এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বাপা’র বরিশাল বিভাগের সমন্বয়ক রফিকুল আলমের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপনকালে বাপা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ বলেন, উপকূলজুড়ে পরিবেশ বিরোধী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিভিন্ন কল-কারখানা গড়ে তোলার জন্য শিল্পপতিরাও এখন উপকূলকে বেঁচে নিচ্ছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূল এলাকায় বরাদ্দ অপ্রতুল। আর যা আসছে তাও নামমাত্র কাজ হচ্ছে, এর সঠিক ব্যবহার হচ্ছে না। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ১৯ টি জেলায় বসবাসরত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় তিনি উপকূলীয় অঞ্চলে বাজেট বরাদ্দ বাড়াতে এবং উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান।
আলোচনায় আরো উপস্থিত ছিলেন বাপা’র খুলনার আহবায়ক এ্যাড. বাবুল হাওলাদার, বাপা নেতা সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক হাছিব সরদার, বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজিতার নির্বাহী পরিচালক কল্যাণী বিশ্বাস, বানিশান্তা কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির কৃষ্ণ পদ মন্ডলসহ উপকূলীয় জেলাগুলো থেকে আগত পরিবেশ আন্দোলনের নেতারা।
ভোলা জেলা বাপা নেতা মোবাশ্বির উল্লাহ বলেন, ‘সরকার উপকূলীয় অঞ্চলের জন্য যেসব আইন প্রণয়ন করছে তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। স্থানীয় বিভিন্ন দলের ক্ষমতাবান নেতাকর্মীরা সেসব আইন মানছে না৷ এর ফলে উপকূল সুরক্ষায় সরকারের পদক্ষেপগুলো কোন কাজে আসছে না।’
সভাপতির বক্তব্যে রফিকুল আলম বলেন, ‘যেহেতু আমাদের নদ-নদীগুলোকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষনা করা হয়েছে সেহেতু এসব নদনদীরও আইডি কার্ড দেওয়া প্রয়োজন। যার ফলে এসব নদী কোথা থেকে উৎপত্তি, কত কিলোমিটার দৈঘ্যের সেগুলোও জানা যাবে। এসময় তিনি জনগনের ব্যক্তিগত হেলথ কার্ডের মতো নদীরও হেলথ কার্ড দেওয়া হলে নদী কি অবস্থায় আছে, কোথায় নদীর ভাঙণ হচ্ছে সেগুলোর খবরাখবর পেতে সুবিধা হবে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments