উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের, চাউলাহার, নারিকেলী গ্রামের সন্ধ্যা নদীর তীরে ভাঙ্গল কবলিত এলাকার জমির মাটি কেটে বিক্রির অভিযোগ এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে নদী গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে ৫টি গ্রাম সহ ৪ টি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র উজিরপুর - সাতলা সড়ক। প্রতিকার চেয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন সরকারি কমিশনার (ভূমির) কাছে। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় চৌধুরীরহাট,লস্করপুর, বাবুগঞ্জ উপজেলা দোয়ারিকাসহ বিভিন্ন ইট ভাটায় উপজেলার বড়াোকঠা ইউনিয়নের চাউলাহার, নারিকেলী গ্রামের সন্ধ্যা নদী সংলগ্ন ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগ স্থানীয় নারিকেলী গ্রামের প্রভাবশালী নেতা মোঃ কামাল মৃধার বিরুদ্ধে। চাউলাহার গ্রামের মোঃ আলাউদ্দিন জানান, মোঃ কামাল মৃধা এই দুই গ্রামের প্রায় বিশ একর জমির ভাঙ্গল কবলিত এলাকার মাটি প্রভাব খাটিয়ে দুই এক জন কৃষকের মাটি নাম মাত্র মূল্যে কিনে নির্বিচারে একরের পর একর জমির মাটি প্রভাব খাটিয়ে লুটপাট করে নিয়ে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে কেহ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে এলাকাবাসী জানান।
এ বিষয়ে মোঃ কামাল মৃধা জানান, আমি অবৈধভাবে কোন মাটি কাটছি না, কৃষকের কাছ থেকে মাটি ক্রয় করে বিভিন্ন ইটভাটা বিক্রি করে জীবিকার নির্বাহ করি এটা আমার কোন অপরাধ নয়।ভাঙ্গল কবলিত এলাকার ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান জানান ভাঙ্গল কবলিত ও ফসলি জমির মাটি কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments