স্টাফ রিপোটার: মহান শিক্ষা দিবস উপলক্ষে শহীদ ছাত্রদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রবিবার সকালে হাইকোর্টে সামনে শিক্ষা অধিকার চত্ত্বরে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম তারিক, নাসির উদ্দিন শাওন, রাজু আহম্মদ, আব্দুল হান্নান তালুকদার, নাহিদুজ্জামান শিপন, তারেক হাসান মামুন, আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ মীর সাদ্দাম, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের জৈষ্ঠ্য সহ-সভাপতি আবিদ আল হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-প্রচার সম্পাদক আহসান হাবিব রায়হান, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুজার গিফারি ইফাদ, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ ঢাবির বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর।
পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। নাম না জানা সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা হয় শিক্ষা দিবস হিসেবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments