ডেস্ক রিপোর্ট: আজ ২২ আগস্ট সোমবার অপরাহ্নে জ্বালানি তেল, খাদ্য দ্রব্য, নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবি আদায় এবং জাসদের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে দেশব্যাপি লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ সময় উপস্থিত ছিলেন, জাসদ সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ- সম্পাদক দিলরুবা আলিয়া সুলতানা লিমা, জাসদ ঢাকা মহানগর পুর্বে সহ সভাপতি মাহাবুবুর রহমান, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হাসান ননী, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, শাহ মোঃ ছোরায়েদ সাদী প্রমুখ।
এ সময়ে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, খাদ্য-জ্বালানী-সারের মূল্যবৃদ্ধি ও দুর্নীতি-লুটপাট-দলবাজী-আমলাতন্ত্র-গুন্ডাতন্ত্র রুখে দেয়ার পাশাপাশি স্বাধীনতা-বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্রও ঠেকাতে হবে। তিনি বলেন, জাসদ কর্মীদের দল, জাসদ জনতার দল, জনগণের কন্ঠস্বর। হাজার হাজার শহীদ, লক্ষ লক্ষ নেতা-কর্মীদের রক্তঘাম- শ্রমে গড়া জাসদ আজকে ৫০ বছরে উপনীত। নেতা-কর্মীদের জেল-জুলুম-নির্যাতন, হত্যার পরও জাসদ কারো কাছে মাথা নত করেনি, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক অপশক্তির সাথে আপোষ করেনি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments