স্টাফ রিপোর্টার: পুরান ঢাকায় গুলিতে আেক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি স্থানীয়ভাবে পরিচিত 'শীর্ষ সন্ত্রাসী মামুন' নামে ক্রখ্যাত ছিলেন। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী বরাতে জানাগেছে, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবুদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত মামুনের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ একাধিক মামালা রয়েছে বলে জানিয়েছে সূত্রটি। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রমাণ সংগ্রহ করেছে। মরদেহটি উদ্ধার করে সিরাজউদ্দৌলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছেন ওসি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments