রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বির্তকিত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ( তহশিলদার) বিমল চন্দ্রকে এবার মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বানারীপাড়া সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বিমল চন্দ্র বাদী হয়ে ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শাওন ক্যাবল নেটওয়ার্কের সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেনসহ আসামীরা বানারীপাড়া ভূমি অফিসে গিয়ে পৌরসভাভ’ক্ত ৪২ নং মৌজার সৃজিত ৯৩৪ নম্বর খতিয়ানের হাল ৬১৪ দাগের শশ্মান শ্রেণীর জমি বাগান শ্রেণী দেখিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধের হোল্ডিং অনুমোদনের জন্য ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বিমল চন্দ্রকে চাপ সৃষ্টি করেন। এতে তিনি রাজী না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালাগাল করাসহ কিল-ঘুষি ও চড়থাপ্পর মেরে আহত করা হয়। এসময় তার ডাকচিৎকারে অফিসের অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে তাকে খুন-জখমের হুমকি দিয়ে আসামীরা চলে যায়। অভিযুক্ত মোজাম্মেল হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন বিমল চন্দ্রের দাবিকৃত ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় তিনি তার জমির উন্নয়ন কর না নিয়ে নানা অজুহাতে ঘুরাতে থাকেন এনিয়ে তর্কবিতর্ক হয়েছে। নিছক তাকে হয়রাণির জন্য এ মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন বলেন,ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে দীর্ঘদিন ধরে বানারীপাড়ায় দায়িত্ব পালন করা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিমল চ›ন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ‘ওপেন সিক্রেট’। তাঁর বিরুদ্ধে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে ভুক্তভোগীরা বিভিন্ন সময় লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত খুঁটির জোরে তিনি বানারীপাড়ায় প্রায় ৪ বছর ধরে বহাল তবিয়তে আছেন। জেসমিন আক্তার ডালিয়া নামের এক নারীর কাছ থেকে ৮ হাজার টাকা ঘুষ নিয়ে দীর্ঘদিনেও জমি রেকর্ড করে না দেওয়ায় ওই নারী গত বছরের ১১ নভেম্বর তৎকালীণ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের কাছে অভিযোগ করেন। ফলে তিনি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বিমল চন্দ্রকে তার কক্ষে ডেকে এনে দু’জনের মুখোমুখি করে অভিযোগের সত্যতা পেয়ে তাকে ভৎর্সনা ও তিরস্কার করেন এবং ঘুষের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়টি তখন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত হয়ে ভাইরাল হয়ে যায়। ঘুষের টাকা ফেরত দেওয়ার পরেও তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া গোলাম কবির মৃধা নামের এক ব্যক্তি ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে জাল দলিলের সাহায্যে তাদের বানারীপাড়া পৌর শহরের জমি অন্যদের নামজারি করে দেওয়ার অভিযোগ এনে গত ২০ এপ্রিল সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বিমল চর্ন্দের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, বিষয়টি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments