সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে সংগঠনটির একটি পক্ষ। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন সাধারন শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
এসময় সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নিশান মাহমুদ, আহনাফ রহমান আবীদ, আব্দুর রহিম রবিন ও নাফিসা আলম দিয়া, সাফায়াত তুর্য, সারাহ্ আমীন, রেদোয়ান খন্দকার মাহিন প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৫ আগস্ট পর্যন্ত সরকার পতনের জন্য সবাই একসাথে আন্দোলন করলেও এরপর থেকে কিছু রাজনৈতিক দলের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করছে। এই ব্যানার ব্যহার করে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও হুমকি ধামকি দিচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে হুমকির শিকার হচ্ছেন মূল ধারার আন্দোলনকারীরা। তাই এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, ‘যারা আজ নিজেদের সমন্বয়ক বলে দাবি করছে তারা ৫ আগেস্টর পরে জামালপুর-শেরপুর ব্রীজের টোল বক্সে ডাকাতি করেছে। অবস্থা স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত সেখানে চাঁদাবাজি হয়েছে। সেই ডাকাতি এবং চাঁদাবাজির ভিডিও আমাদের কাছে আছে। আর তারা বলছে আমরা তাদের উপর হামলা করেছি। এই বিষয়টি যদি তারা প্রমান করতে না পারে। তাহলে আমরা ১০ কোটি টাকার মানহানি মামলা করবো।’
বক্তারা আরও বলেন, 'এই শহরে গণঅধিকার পরিষদ, ছাত্রদলের নেতারা নিজেদের সমন্বয়ক বলছে। তারা রাজনৈতিক দলের পদে থেকে কিভাবে নিজেদের সমন্বয়ক বলছে। আমরা তো আমাদের সমন্বয়ক বলি না। তাই তাদের প্রতিহত করতে হবে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments