মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদলের কেন্দ্রিয় কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান (৬৫) গত ২০ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া দশটায় খুলনার আদদ্বীন হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নাালিল্লাহি----রাজিউন)। ২১ অক্টোবর শুক্রবার জুমার নামাজ পরবর্তী মোংলার বিএলএস জামে মসজিদ চত্বরের জানাজা নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিএলএস মসজিদে জানাজা নামাজের পূর্বে শোক সভায় বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল আসনে ধানের শীষ প্রতীকের এমাপি প্রার্থী এ্যাড. আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএলএস জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম, মরহুম খলিলুর রহমানের ছেলে ডা. গোলাম রাব্বি প্রিন্স ও জামাতা ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি শফিউল ইসলাম। এছাড়া শোক সভা ও জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম সাহাবুদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মো. জাহিদ হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন হাওলাদার, বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী প্রমূখ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা রুহুল আমীন। জানাজা নামাজের আগে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরহুম খলিলুর রহমানের মরদেহ শ্রমিক সংঘ চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। মৃত্যুকালে শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান স্ত্রী, পূত্র-কন্যা-জামাতা-নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments