বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার থেকে আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। এদিন বেলা ১২টায় শহীদুল্লাহ কলা ভবন চত্বরে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই বইমেলা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় অন্যদের মধ্যে বইমেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, বইমেলা ব্যবস্থাপনা কমিটির সদস-সচিব জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই বইমেলায় অর্ধশতাধিক স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও প্রকাশনা দপ্তর অংশ নিচ্ছে। বইমেলায় আরো রয়েছে লেখক-পাঠক আড্ডা, জুলাই স্মৃতি আলোকচিত্র প্রদর্শনী, ইত্যাদি।
মেলায় জনসংযোগ দপ্তরের স্টলে (৩২-৩৩) রাবি থেকে প্রকাশিত জুলাই বিপ্লবের আলোকচিত্রের অ্যালবাম ’মতিহারের বহ্নিশিখা’ ও সহিত্য সংকলন ’দ্রোহী বর্ণমালা’সহ রাবি শিক্ষকদের বিভিন্ন প্রকাশনা এবং প্রকাশনা দপ্তরের স্টলে (৩১-এ) রাবি প্রকাশিত বিভিন্ন পাঠ্যপুস্তক ও জার্নাল সুলত মূল্যে পাওয়া যাচ্ছে।
বই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments