কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভা যাত্রা, আলোচনা সভা,কেক কাটা ও শিক্ষাথীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহিপুর থানা যুবলীগ এ অনুষ্ঠানের অয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজুলল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতা কর্মীরা।
মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মো.মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে আলোচনা সভায় মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, যুবলীগ নেতা জিল্লুর রহমান কিশোর, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন মহিপুর থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদ রানা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments