পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০), বাড়ি কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।
স্থানীয়রা জানিয়েছেন,সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) মারা গেলে তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়েছিল। এরপর এক নৌকায় ২০-২৫ জন আত্মীয়-মিত্র নদী পার হয়ে মরদেহ সমাহিত করার জন্য যাচ্ছিলেন। এ সময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
বাকি সবাই সাঁতরে পারে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছিল শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি যাচাই করবেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments