ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় স্থানীয় এক সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দৈনিক সমকালের সালথা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম এই প্রতিবেদককে তিনি বলেন, 'সোমবার ভোর রাতে আমাদের বসতঘরের দরজা কৌশলে খুলে প্রবেশ করে ৩-৪ জন।
তারা ঘরে প্রবেশ করে প্রথমে আমার মায়ের গলায় রামদা ঠেকিয়ে তাকে জিম্মি করে। তখন আমরা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলাম। পরে ডাকাতরা ঘরে থাকা শোকেস ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে চলে যায়।'
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, 'সাংবাদিকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments