জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সাতক্ষীরার কলারোয়ায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের উপহার হিসাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে পারদর্শি করে গড়ে তুলতে শিক্ষা উপকরণ ল্যাপটপ সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যয়ে শুভ দিনে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের বরাদ্দকৃত ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা শেষে প্রধান শিক্ষকদের মাঝে ওই ল্যাপটপ বিতরণের শুভ উদ্বোধন করেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। এর পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান পর্যায়ক্রমে উপজেলার ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে সময়োপযোগী শিক্ষা উপকরণ ওয়ালটন ব্রান্ডের ল্যাপটপ তুলে দেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments