বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আর সি মজুমদার আর্র্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. আবদুস সবুর খান এবং অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সাংস্কৃতিক চর্চা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমেই মানুষ তার ভেতরের বিশুদ্ধ রূপ ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে। ফারসি ভাষা ও সাহিত্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যে অনেক ফারসি শব্দ অহরহ ব্যবহৃত হয়। জ্ঞান পিপাসু মন নিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে পড়াশোনা করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments