জুলফিকার আলী,বিশেষ প্রতিবেদক: কলারোয়ায় বিট পুলিশিং কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস) আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, শিক্ষক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, ইউপি সদস্য ইয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি সদস্য মুনসুর আলী বিশ্বাস, ইউপি সদস্য বিল্লাল হোসেন, কেঁড়াগাছি বিট পুলিশ অফিসার এসআই বাকি বিল্লাহ প্রমুখ। উল্লেখ্য-আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ১২টি ইউনিয়নে শুরু হয়েছে বিট পুলিশিং সমাবেশ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments