রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বানারীপাড়ার রাজিয়া বেগম বরিশালের শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে জয়িতা পুরষ্কার পেয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্দেগ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা ও জেলায় নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বানারীপাড়ার রাজিয়া বেগমকে বরিশাল জেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান। প্রসংঙ্গত বানারীপাড়ার মিজানুর রহমান ও রাজিয়া বেগম দম্পত্তির চার মেয়েই দারিদ্রতাকে জয় করে উচ্চ শিক্ষা অর্জন করছে। তাদের বড় মেয়ে ফারজানা আক্তার সাথি বরিশাল বিএম কলেজে মাস্টার্স, মেঝো মেয়ে সুমাইয়া বানারীপাড়া ডিগ্রী কলেজে ডিগ্রী শেষ বর্ষে, সেজ মেয়ে সাদিয়া আফরিন হারিছা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় বর্ষে ও ছোট মেয়ে হাবিবা ইসলাম বরিশাল সরকারী মহিলা কলেজে একাদ্বশ শ্রেণিতে অধ্যয়নরত। বানারীপাড়ায় দারিদ্রতাকে জয় করে মেডিকেলে চান্স পাওয়ায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে দেশজুড়ে ভাইরাল হওয়া অদম্য মেধাবী সেই সাদিয়া আফরিন হারিছার মা রাজিয়া বেগম বরিশালের শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে জয়িতা পুরষ্কার পাওয়ায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments