রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় থনার উপ-পু্লশি পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস রাতের আধারে পানিতে ঝাঁপ দিয়ে ১ কেজি গাঁজাসহ মো. আশিক নামের এক মাদক কারবারিকে আটক করেছে । ২ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস জীবনের ঝুঁকি নিয়ে মাদক ব্যবসায়ী আশিককে ধাওয়া করে। এ সময় আশিক তার সাথে থাকা গাঁজাসহ সলিয়াবাকপুর ইউনিয়নের আব্দুর রব কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সের লেকে ঝাঁপ দেয় । সঙ্গে সঙ্গে উপ-পরিদর্শক ( এস আই) অপূর্ব চন্দ্র দাসও ইউনিফর্ম পড়া অবস্থায় লেকের মধ্যে লাফিয়ে পড়ে তাকে ঝাপটে ধরেন। এসময় লেকের পানির মধ্যে আশিক গাঁজার ব্যাগ খুলে দেয়। পরে মাছ শিকার করার খুচন দিয়ে পানিতে ভেসে থাকা গাজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃত আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৩ এপ্রিল রবিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ীকে আটক করায় উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments