বানারীপাড়ায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শাহজাহান সদস্য সচিব কালাম

প্রকাশ : 18 Jan 2024
বানারীপাড়ায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শাহজাহান সদস্য সচিব কালাম

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শাহজাহান হাওলাদারকে আহবায়ক ও আবুল কালামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বরিশাল জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বানারীপাড়ার শ্রমিক লীগের পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে এ আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যরা হলেন,যুগ্ম আহবায়ক মো. ফিরোজ.শ্যামল সিকদার,হারেস ডাকুয়া,হাবিবুর রহমান খলিফা ও ইউসুফ সরদার,সদস্য সুলতান হোসেন মীর,রেজাউল ইসলাম,আনোয়ার হোসেন হাওলাদার,মনির খলিফা,অমল মন্ডল,আব্দুর রহমান সুকা, দেলোয়ার হোসেন সরদার,শাহাজাহান ভান্ডারী, মো. মন্টু, মো. ইকবাল বেপারী, মো.ইউসুফ, ইউনুস বেপারী, মো. নজরুল , মো. সুমন,মো. রাসেল. জামাল খান, মো. রাব্বী, সোহেল গাজী, মো. জাকির, মো.মামুন, মো. সালাম বাহাদুর, মনমথ হালদার, মো. মিজান, মো. খায়রুল, অমল মিস্ত্রি, মো. রফিক বেপারী, মো. জামাল বেপারী,মো. আনোয়ার, মো. সোহেল মোল্লা, সালেক মীর, দুলাল সরদার, মো. মনির, মো. আলমগীর ও মো. হারুন।

সম্পর্কিত খবর

;