ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী মোবাইল আর্থিক সেবাদানকারী এজেন্ট, ডিস্ট্রিবিউটর এবং মার্চেন্টদের অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে বিকাশ লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
২৮ মে ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
এই চুক্তির ফলে এখন থেকে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালনাকারী বিকাশ এজেন্ট ও ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংকের এসএমই কারেন্ট অ্যাকাউন্টের ফান্ড ব্যবহার করে তাঁদের বিকাশ ওয়ালেটের জন্য ই-মানি কিনতে পারবেন এবং যেকোনো সময় ই-মানিকে ব্যাংক ডিপোজিটে রূপান্তর করতে পারবেন। এর ফলে ম্যানুয়াল ক্যাশ হ্যান্ডলিংয়ের প্রয়োজনীয়তা এবং পরিচালনগত ঝুঁকি হ্রাস পাবে।
এই চুক্তির লক্ষ্য হলো, দেশজুড়ে বিকাশ-এর তিন লক্ষেরও বেশি এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর-সমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ককে সেবা দেওয়া।
এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এসএমই ব্যাংকিংয়ে উদ্ভাবনের ওপর জোর দেবে। ক্লায়েন্টদের কাছে দেশের সবচেয়ে পছন্দের ট্রানজ্যাকশন ব্যাংক হওয়ার যাত্রায় এই চুক্তিটি ব্র্যাক ব্যাংকের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আর্থিক লেনদেন ক্রমশ ডিজিটালাইজড হচ্ছে। এর সাথে তাল মিলিয়ে ট্রানজ্যাকশন ব্যাংক হিসেবে আমাদেরও গ্রাহক চাহিদার ধরন ও ব্যপ্তির বিষয়টি মাথায় রেখে ভূমিকা পালন করতে হবে। এই চুক্তিটি আমাদের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করার যাত্রায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আমাদের লক্ষ্য হলো, বিজনেসকে সহজ উপায়ে ম্যানুয়াল থেকে অটোমেটেড প্রক্রিয়ায় রূপান্তরিত করতে সহায়তা করা।”
কামাল কাদির বলেন, “আমরা একটি ক্যাশলেস ও কানেক্টেড অর্থনীতি তৈরির লক্ষ্যে কাজ করছি, যাতে এজেন্ট ও বিজনেস দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে ফান্ড ব্যবস্থাপনা করতে পারে। ব্র্যাক ব্যাংকের সাথে এই চুক্তির ফলে ট্রাস্টেড ব্যাংকিং চ্যানেলের মধ্যমে ডিজিটাল লেনদেনের এই ভিশন বাস্তবায়ন আরও সহজ হবে আমরা বিশ্বাস করি।”
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments