রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘের ৮০ তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হযেছে আজ (২৩ সেপ্টেম্বর)। এটি চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাধারণ পরিষদের বৈঠক মূলত শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর । এটি চলবে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
অধিবেশনের প্রতিপাদ্য 'Better Together: 40 years and more for peace, development and human rights' রাখা হয়েছে। এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে গাজা যুদ্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া, ইউক্রেন-রাশিয়া সংঘাত, ইরানের পারমাণবিক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, নারী অধিকার ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট।
অধিবেশনে প্রায় ১৫০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশগ্রহণ করছেন। উল্লেখযােগ্য নেতাদের মধ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক, যিনি ২০২৫ সালের ২ জুন সভাপতি নির্বাচিত হন।
অধিবেশনে গাজা যুদ্ধের মানবিক সংকট, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আন্তর্জাতিক প্রভাব, ইরানের পারমানবিক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও নারী অধিকার ইস্যুতে গভীর আলোচনা হবে। তবে অর্থনৈতিক সংকট ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজনের কারণে কিছু বিষয়ে বাস্তব অগ্রগতি সীমিত হতে পারে।
উচ্চপর্যায়ের প্রথম দিনের অধিবেশনে বিভিন্ন পর্যায়ের বিশ্ব নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তাদের মধ্যে জাতিসংঘের সেক্রেটারী জেনারেল আন্তোনি গুতেরেস, সভাপতি আনালোনা বাইরবক, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তো, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান, পারিবার্তায় বলুয়ারতে প্রেসিডেন্ট দাম বোলুয়ার্তো, জর্দানের রাজা আবদুল্লাহ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মেউং, কাতারের এমির তামিম বিন হামাদ আল-থানি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রমুখ্য।
এই অধিবেশনে বাংলাদেশ অংশ নিয়েছে। বাংলাদেশ দরের নেতৃত্ব দিয়েচ্ছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ উইনূস। আগামী ২৬ সেপএটম্বর বক্তব্য দেবেন তিনি।
জাতিসংঘের এই ৮০তম সাধারণ পরিষদ অধিবেশন বিশ্বের শান্তি, উন্নয়ন ও মানবিধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রতিশ্রুতি প্রদানের একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments