ডেস্ক রিপোর্ট: ছাত্রলীগসহ তিন সহযোগী সংগঠনের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (১০মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর, উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সঙ্গে দলের সম্পাদক মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সভায় সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দলের সভাপতি তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে।
এছাড়া আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষ্যে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে।
২৩ জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড۔ হাসান মাহমুদকে।
সম্মেলন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments