ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরকিয়ার জেরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকলিমার মৃত্যু হয়। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আব্দুল্লাহ (০৯) ও জান্নাত (০৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আকলিমা আখাউড়া উপজেলার ধরখারের মামুন মিয়ার স্ত্রী। মৃত আকলিমার মা তাহেরা বেগম জানান, ১১ বছর আগে ধরখারের বাচ্চু মিয়ার ছেলে মামুনের সাথে পারিবারিকভাবে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর মামুন ওমানে চলে যায়। প্রবাস থেকে সে ছুটিতে দেশে আসা-যাওয়া করত। মামুন প্রবাসে এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে মামুনের সাথে আকলিমার কলহ চলে আসছিল।
আকলিমার মা অভিযোগ করে জানান, গত দুই বছর আগে মামুন দেশে চলে আসে। এরপরও সে ওই পরকিয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে জানতে পারি আকলিমা তার দুই সন্তান নিয়ে হাসপাতালে ভর্তি। পরে হাসপাতালে এসে জানতে পারি আকলিমা ও তার দুই সন্তানের মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে মামুন। এর মধ্যে হাসপাতালে আকলিমার মৃত্যু হয়েছে।
আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, এক নারীর মৃত্যুর খবর জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments