সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

প্রকাশ : 29 Sep 2024
সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসন থেকে টানা আট বার নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার। ১৯৮৬ সালে অওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বািচত হন তিনি। ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পরে ভূমিমন্ত্রী এবং ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দ্বায়িত্ব পান।

মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৭৭ সালে আওয়ামীলীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, ১৯৯২ সালে সাধারণ সম্পাদক  এবং ২০১৩ সালে জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন।


সম্পর্কিত খবর

;